সত্য ঘটনা হোক কিংবা রং চড়ানো কোনো রটনাই হোক বিখ্যাত মানুষকে নিয়ে রাস্তা-ঘাটে, ট্রেনে-বাসে কিংবা শপিং মলে রটনা-ঘটনার কোনও শেষ থাকে না। কানাঘুষা চলতেই থাকে, বহু চেষ্টা করেও গসিপ থেকে নিজেদের আড়াল করতে পারেন না সেলিব্রেটিরা। সেটা বিনোদন ক্ষেত্রেই হোক কিংবা বিখ্যাত ক্রীড়া ব্যক্তিদের ক্ষেত্রে হোক। গসিপ থেকে বাদ পড়েননি শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীর মতো নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারীরাও। একটা সময়ে মাস্টার-ব্লাস্টার শচীনের সঙ্গে বলিউডের বিখ্যাত অভিনেত্রী শিল্পার সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা ‘রটনা’ হিসেবে প্রমাণিত হয়েছে। এরকমই কিছু ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে অতীতে ঘটে যাওয়া কিছু ‘গসিপ’ তুলে ধরা হল-
সৌরভ গাঙ্গুলী-নাগমা-ঋতুপর্ণা
