পুরাতন কাঁচের গ্লাস পরিষ্কার করার উপায়

টিপসঃ  অনেকদিন ব্যবহারের ফলে স্বচ্ছ কাঁচের গ্লাসে সাদাটে দাগ পড়ে গ্লাস ঘোলাটে হয়ে যায়। বিশেষ করে আয়রন পানির জন্য দাগ পড়ে। সাবান দিয়ে ধুয়ে এই দাগ ওঠানো যায় না। আবার একেবারে ভালো একটা গ্লাস তো ফেলেও দেওয়া যায় না! কাঁচের গ্লাস থেকে এই দাগ ওঠানোর ক্ষেত্রে আপনার কাজে আসতে পারে সাদা ভিনেগার।




পানির দাগ পড়ে ঘোলা হয়ে যাওয়া গ্লাস হালকা গরম ভিনেগারে ডুবিয়ে রাখুন। কয়েক ঘণ্টা ভিজতে দিন। এর পর গ্লাসগুলোকে ধুয়ে পানি শুকিয়ে নিন। পুরনো দাগ চলে গিয়ে গ্লাস একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে!

No comments:

Post a Comment