গুগলের ক্রোমবুকের জনপ্রিয়তাকে টেক্কা দিতে এবার বাজারে এল উইন্ডোজের ল্যাপটপ HP Stream 11। নেটবুকটি অত্যন্ত সস্তা এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ায় ক্রেতারা সহজেই আকৃষ্ট হচ্ছেন গুগলের ক্রোমবুকে। কিন্তু HP Stream 11 নেটবুকটি আরো সস্তা এবং অনেক বেশি সুবিধাযুক্ত। এই ল্যাপটপটি অনেকটা নেটবুকের মতোই।
১১.৬ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপটির অপারেটিং সিস্টেম ইউন্ডোজ ৮.১। দাম মাত্র ২০০ ডলার! বা বাংলাদেশি ১৫ হাজার ৪৬২ টাকা। তবে এটি বাংলাদেশের বাজারে আসতে একটু সময় লাগবে।
হালকা ও কালারফুল কভার সম্বলিত ল্যাপটপটিতে রয়েছে ইনটেল সেলেরন প্রসেসর। উইন্ডোজের সব সুবিধাই এতে পাওয়া যাবে। এছাড়া ডেস্কটপের অন্য সব সফটওয়্যার ইনস্টলের সুবিধাও আছে যেটা গুগলের ক্রোমবুকে নেই।
এছাড়া ক্রেতা আকর্ষণের জন্য মাইক্রোসফটের জনপ্রিয় অফিস প্রোগ্রামের মোবাইল সংস্করণ Office 365 এক বছরের জন্য ফ্রি দেয়া হবে। শুধু তাই নয় অনলাইন স্টোরেজ One Drive এ এক টেরাবাইট মেমোরি ফ্রি।

No comments:
Post a Comment